শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চট্টগ্রাম মহানগরের মোট ১০টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। শনিবার করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
শনিবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এসব এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেন। রোববার (১৪ জুন) স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সেগুলো হলো, চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।
চট্টগ্রাম ডিসি, সিভিল সার্জন ও এসপি মিলে এসব জোনের লাল এলাকা চিহ্নিত করেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
নগরকন্ঠ.কম/এআর