শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের যুদ্ধে সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশ সদস্যরা। করোনায় অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেরেও উঠেছেন অনেকে। রাজশাহীর এমন এক করোনাজয়ী নারী পুলিশ সদস্য রীমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার (এসসপি) মো. শহীদুল্লাহ।
জেলা পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত এই পুলিশ কনস্টেবলের শরীরে করোনা শনাক্ত হয় গত ২৭ মে। পরবর্তীতে পরপর দুইবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তাই রোববার দুপুরে তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এরপর এসপির কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় এসপি মো. শহীদুল্লাহ ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে করোনাজয়ী রীমা খাতুনকে বিভাগীয় পুলিশ হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নগরকন্ঠ.কম/এআর