শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রাম থেকে জেএমবি সদস্য খোকন মিয়াকে (২৭) আটক করেছে র্যাব।
সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মুকুর চাকমা এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার বিকেলের তাকে আটক করা হয়। খোকন মিয়া রাজৈরের ঘোষালকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।
মুকুর চাকমা বলেন, ‘খোকনের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করেছে।’
খোকন মিয়ার বিরুদ্ধে রাজৈর থানায় মামলা প্রক্রিয়াধীন।
নগরকন্ঠ.কম/এআর