শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশালের উজিরপুর উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে (১০) একটি শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে।

রোববার রাতে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সুমাইয়া। রোববার দুপুরে খেলার সময় সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com