শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারি করোনাভাইরাসের সংক্রমণে কাবু পুরো বিশ্ব। তবে দাপুটে এই ভাইরাসের সমাপ্তি আগামী ২১ জুন ঘটবে বলে দাবি করেছেন ভারতীয় এক বিজ্ঞানী।
চেন্নাইয়ের পারমাণবিক ও ভূ-বিজ্ঞানী ড. কেএল সুন্দর কৃষ্ণার মতে, করোনাভাইরাসের সঙ্গে সূর্যগ্রহণের যোগসূত্র রয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণের দিন প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুভাব শুরু হয়েছিল। ফলে পরবর্তী সূর্যগ্রহণের দিনই (২১ জুন) ভাইরাসটির সমাপ্তি ঘটবে।
এর ব্যাখ্যায় তিনি বলেন, সূর্যগ্রহণের পর সৌরমণ্ডলের গ্রহদের অবস্থানে বিশেষ পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে এবং পৃথিবীতে এই ভাইরাসের বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।’
এই বিজ্ঞানী আরো উল্লেখ করেন সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে তড়িতাহত কণাদের মধ্যে একটা বড়সড় রাসায়নিক বদল হয়েছিল। বায়ুমণ্ডলের ওপরের স্তরে বায়ো মলিকিউল এবং বায়োনিউক্লিয়ারের দ্বারা প্রভাবিত হয়ে প্রোটিন মিউটেশনের দ্বারা এই ভাইরাস সৃষ্টি হয়েছে।’
তাঁর দাবি, ২১ জুনের সূর্যগ্রহণের দিনেই এই ভাইরাস পৃথিবীতে থেকে ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীরাও এবারের সূর্যগ্রহণকে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন।
নগরকন্ঠ.কম /এআর