শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া এই সময়ে রাজশাহীতে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে ১৮ জন মারা গেছেন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৯৪ হাজার ৪৮১ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫৫ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ৬ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ২৬২ জন।

নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সুস্থ ৩৬ হাজার ২৬৪ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com