শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মাদারীপুরে ৭০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরে আরও ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক সদর উপজেলায় ৩৯ জন, কালকিনিতে ৮ জন, রাজৈরের ১৫ জন এবং শিবচর উপজেলায় ৮ জন।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৩ জনে। ২৪ ঘণ্টায় কোনো রোগী সুস্থ হয়নি এবং কোনো নমুনা প্রেরণ করা হয়নি। জেলায় মোট সুস্থ হয়েছেন ১১৯ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন। গত ৯ জুনের প্রেরিত নমুনার মধ্য থেকে এক সপ্তাহ পরে মঙ্গলবার প্রথম দফায় ৭৫ জনের ফলাফল এসেছে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৩ জনের পজিটিভ আসে। সন্ধ্যায় দ্বিতীয় দফায় আরও ১২০ জনের ফলাফল আসে। এতে আরও ৪৭ জনের পজিটিভ রিপোর্ট আসে।

গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে নতুন ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com