শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিপুল রায় (২৩) ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারুল রানী (২১) তাদের শোয়ার ঘরে একই রশিতে মৃত অবস্থায় ঝুলছিল।
পারুল একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।
রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান জানান, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে, তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নগরকন্ঠ.কম /এআর