শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম অঞ্চলে আগামী কয়েকদিনে ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী লোকজনকে এখনই সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে চট্টগ্রামে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আজ বুধবার পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের মাত্রা হতে পারে ৪৪-৮৮ মিলিমিটার।
এছাড়া ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর