শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ঠিকাদার বাশার হত্যা, রিমান্ড শেষে কারাগারে কাউছার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে ঠিকাদার আবুল বাশার তালুকদারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কাউছার মোল্লা নামে এক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) দুই দিনের রিমান্ড শেষে কাউছারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরসেল তালুকদার।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ মে রাতে আবুল বাশার তালুকদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই উজ্জ্বল তালুকদার ১১ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com