শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কসবায় ২ কিশোরীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফাঁসিতে ঝুলে দুই কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যার আগে কসবা উপজেলার কুঠি বাজারের পোস্ট অফিসের পিছনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

মৃত সুমাইয়া (১৪) বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া (১৩) বিল্লাল মিয়ার মেয়ে। তারা উভয়ই কসবা উপজেলার কুঠি উওর পাড়া এলাকার বাসিন্দা।

কসবা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সন্ধ্যার আগে স্থানীয়দের মাধ্যমে খবর আসে গলায় ফাঁস লাগিয়ে দুই কিশোরী আত্নহত্যা করেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

ওসি লোকমান বলেন, ‘দুই পরিবারের সাথে আমরা কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com