শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু হানিফা (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাতে উপজেলার হাবিবপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ।

নিহত আবু হনিফ কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার কাঞ্চন শিকদারের ছেলে। তিনি এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

এসআই মুফতি মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সোয়া ৩টার দিকে হাবিবপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। টের পেয়ে আবু হানিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তার সহযোগীরা পালিয়ে এবং আবু হানিফ গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এক নালা বন্দুক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের এসআই মাহবুব, এএসআই সুলতান, কনস্টেবল মালেক ও সুলতান আহত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com