শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ দুজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মৃত দরফান আলী সরদারের ছেলে ওবাইদুর রহমান (৩৬) ও জগন্নাথপুর গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩৩)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের ও আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
নগরকন্ঠ.কম/এআর