শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে করোনায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‍আক্কাস ‍‍আলী খান (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৭ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারি‍ ‍ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামে নিজ বাড়িতে ‍চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কৃষক।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক দিন আগে ‍আক্কাস ‍‍আলী খানের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তিনি ১৫ জুন ফরিদপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার মৃত‌্যু হয়। পরে তার নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে আক্কাস আলী খানের মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে বলা হয়েছে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com