শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

রান্নাঘর থেকে গোখরা সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার কুমারখালীতে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে দুইটি গোখরো সাপ ও ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ জুন) দুপুরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম মাস্টারের বাড়ীর রান্না ঘর থেকে স্থানীয়দের সহায়তায় সাপ দুটোকে উদ্ধার করে সাপুড়ে আল আমিন।

জসিম মাস্টার জানান, সকালে একটি সাপ দেখে সাপুড়েকে খবর দেয়া হয়। দুপুরে সাপুড়ে আল আমিন এসে রান্নাঘরের মাটি খুড়ে দুটি গোখরা সাপ ও সাপের ডিম উদ্ধার করেন।

সাপুড়ে আল আমিন জানান, গোখরা সাপদুটো ঘরের মেঝের নিচে ডিম পেড়ে সেখানে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছিলো। দুটি বিষধর গোখরাসহ ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ডিম গুলো ফুটে বাচ্চা হতো বলেও জানান সাপুড়ে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com