শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারের আশুলিয়ায় শনিবার (২০ জুন) রাতে ১২শ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আশুলিয়ার বাইপাইল এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত হিরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
মাদক কারবারির নাম রকিবুল ইসলাম (৪৮)। তিনি দিনাজপুর জেলার বিরল থানার বস্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।বর্তমানে গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী হালিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে এই মাদকের কারবার চালাচ্ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) হারুন-অর-রশিদ জানান, রকিবুল দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার বাইপাইলসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কৌশলী অভিযান চালিয়ে ১২শ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।
রকিবুল ইসলামের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নগরকন্ঠ.কম/এআর