শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক (এডি)।

তিনি শনিবার রাত ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ইউনিটে মারা যান।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক অফিসে কর্মরত এই কর্মকর্তার নাম মজিবুর রহমান (৫৮)। তিনি মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোয়ার্টারে থাকতেন। তিনি গাজীপুরের কাপাসিয়া এলাকার বাসিন্দা।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, মজিবুর রহমান টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমা রোগে ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। রাত ৮টার দিকে মারা যান তিনি।

অপরদিকে শনিবার দুপুরে শহরের খান্দার এলাকার এক নারীও করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com