শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ভাটারায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ভাটারার নুরের চালায় খাদিজা আক্তার নিঝুম (২৭) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সাবলেট বাসার বেলকুনিতে গলায় ফাঁস দেন তিনি। রাত দেড়টায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার উপপরিদর্শক আবদুল শাকুর জানান, সাবলেটে ভাড়া থাকতেন খাদিজা ও কাজল নামের আরেক নারী। বাসাটি রাকিবুল নামে একজন তাদের ভাড়া দিয়েছিল।

রাকিবুল নিজেও ওই বাসায় মাঝেমধ্যে থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই বাসায় খাদিজাকে ঝুলন্ত দেখতে পেয়ে কাজল রাকিবুলকে খবর দেয়।

খাদিজা একটি বিউটি পার্লারে কাজ করতেন। গত দু’মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি। তার বাড়ি দিনাজপুর জেলায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com