শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিরামপুরে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল বিরামপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার রাতে পৌর শহরের মাহমুদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছেন- ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. সজীব মন্ডল (৩২), হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মো. কাজল (২৯) এবং বড় ডাংগাপাড়া গ্রামের জবির উদ্দিনের ছেলে মো. রিপন আহমেদ (২৪)।

র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ মোটরসাইকেলে ৩ জনের বিরামপুর আসার খবর পায় র‌্যাব। পরে অভিযান চালিয়ে বিরামপুর পৌর শহরের মাহমুদপুর মহল্লার আদর্শ স্কুল এলাকায় এদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

‌‌র‌্যাব দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ্ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

এ ঘটনায় ‌‌‌র‌্যাব বাদী হয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৩ জনকে পুলিশে সোপর্দ করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com