শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

কুমিল্লায় প্রবাসীদের উদ্যোগে সাড়ে ৬শ’ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার দেবিদ্বারে প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় কর্মহীন সাড়ে ৬শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় বিপন্ন পরিবারগুলোর মাঝে সিঙ্গাপুর, সাউদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ ৮টি দেশে কর্মরত ৭১ জন প্রবাসীর উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

শনিবার দুপুরে উপজেলার ভিংলাবাড়ী জামেয়া হাসানিয়া মাদ্রাসা মাঠে বৃত্ত একে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী দেয়া হয়। ভিংলাবাড়ী সমাজকল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ এমএ কাইয়ুম ভূঁইয়া, হাজী সায়েদুর রহমান ভূঁইয়া সবুর, ফিরোজ আহাম্মেদ, শামিম আহাম্মদ ভূঁইয়া প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com