শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিভাগ একটা আজগুবি বিভাগ, এটা কে চালায়?

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে দেয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি হলেন জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী- ৪ (সদর- সুবর্ণচর) আসনের একরামুল করিম চৌধুরী এমপি।

গত সোমবার ফেসবুকে নিজের টাইমলাইনে দেয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ কে চালায়? এটা একটা আজগুবি বিভাগ এ বিভাগের আগা নেই গোড়া নেই’।

তিনি দুঃখ করে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালীতে ১০টা আইসিউ বেড দেবে অথচ স্বাস্থ্য বিভাগ তা কার্যকর করছে না।

একরামুল করিম চৌধুরী এমপি বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অথচ আমি জানি না এ দফতর কিভাবে চলছে, কে চালাচ্ছে? একটা দেশে এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের এ উদাসীনতা গ্রহণযোগ্য নয় এবং তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেন না।

তার এ ভিডিওবার্তা ইতিমধ্যে ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। েএর মধ্যে ৭ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। আর ১৭ হাজারেরও বেশি মানুষ লাইক কমেন্ট করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com