শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলশনে আহাদ আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে তিনি মারা যান। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম জানান, আহাদ আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম আরও জানান, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় আজ পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর