শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

লালমনিরহাটে পিকআপ ভ্যান উল্টে নিহত এক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাটে আদিতমারী উপজেলাতে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (২১জুন) রাত ৯টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিতামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর আরেফিন প্রধান।

নিহত শ্যামল রায়ের (৫০) বাড়ি কালিগঞ্জ উপজেলায়।

প্রতক্ষ্যদর্শী রবিউল ইসলামের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর আরেফিন প্রধান জানান, সবদল প্রাথমিক বিদ্যালয়ের দোতালার কাজ চলছিল। সেখানে পণ্য পরিবহনের কাজে পিকআপ ভ্যানটি নিয়োজিত ছিল। রাত ৯টার সময় ১০/১২ জন শ্রমিক ও ঢালাই মেসিনসহ পিকআপ ভ্যানটি একটি খালের মধ্যে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই শ্যামল রায় মারা যান। এসময় আহত অবস্থায় তিনজনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com