শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

নাটোরে নতুন ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ১৯ জুন ৩০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছিল। রোববার সন্ধ্যায় ভাইরোলজি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ওই ১৪ জনের করোনা শনাক্তের বিষয়টি অবহিত করা হয়।

এদের মধ্যে নাটোর সদর উপজেলায় ৬ জন, গুরুদাসপুর উপজেলায় ৩ জন, বড়াইগ্রাম উপজেলায় ২ জন ও সিংড়ায় উপজেলার ৩ জন রয়েছেন। তবে তার সবাই মোটামুটি সুস্থ আছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৯ জন হয়েছে। এদের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com