শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

রাঙামাটিতে আরোও ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাঙামাটিতে আরোও ২৪ জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।

রোববার (২১ জুন) দিবাগত মধ্যরাতে সিভাসু ও বিআইটিআইডি হতে পৃথকভাবে আসা রিপোর্টে এই ২৪ জনের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে কাপ্তাই উপজেলার ১৫ জন, রাঙামাটি সদর উপজেলার ৮ জন ও বাঘাইছড়ি উপজেলার একজন রোগী আছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বেশকয়েকজন পুলিশ সদস্য ও কাপ্তাইয়ের একজন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। এদের মধ্যে জেলায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১ জনে।

অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের মায়ের করোনা পজিটিভ ছিল বলেও জানান এই কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com