শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

গুগলে বাংলাদেশি তরুণদের সুযোগ দেয়ার আহ্বান পলকের

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ সুবিধা চালু এবং মেধাবী তরুণরা যেন অগমেন্টেড রিয়েলিটি সলিউশন ডেভলপসহ গুগলের প্রোডাক্ট উন্নয়নে অবদান রাখতে পারে—সেজন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২১ জুন) গ্রামীণফোন ও এটুআই এর উদ্যোগে আয়োজিত গুগল ম্যাপের ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

গুগল ম্যাপে ইতিমধ্যেই বাংলা ভাষার সুবিধা যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন শহর, উপ-শহরের পর এবার এদেশের তরুণেরাই গ্রামের স্থাপনা ও রাস্তাকে গুগল ম্যাপে সংযুক্ত করেছে। তারা ঘরে বসেই ৩১ হাজার ম্যাপার এখানে ১ লাখ ১০ হাজার ম্যাপ যুক্ত করেছে।

অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নেজামি।

অনুষ্ঠানে বিজয়ী শীর্ষ ১০০ ম্যাপারদের নাম ঘোষণা করেন জুনাইদ আহমেদ পলক। বাকি ১০০ জন এটুআইয়ের এক শপে কাজ করবে এবং ৩১ হাজার জনই আইসিটি বিভাগ থেকে ডিজিটাল সনদ পাবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com