শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১০৪৯ নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে স্থপিত পাঁচটি পিসিআর ল্যাবে করোনা আক্রান্ত রোগী শনান্তে একদিনে সর্বোচ্চ ১০৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

\জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার (২২ জুন) সকালে জানান, রোববার (২১ জুন) চট্টগ্রামের সরকারি-বেসরকারি ল্যাবগুলোতে সর্বোচ্চ ১ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা হয়।

তিনি জানান, ১ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ১৯২ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪৮০ জন।

এ সময়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১৪৪ জনের মৃত্যু হলো।

নমুনা পরীক্ষার ল্যাবভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, মহানগরীর ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জন মহানগরীর ও ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন মহানগরীর ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মহানগরীর ২৬ জন ও বিভিন্ন উপজেলার ৩১ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন মহানগরীর ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শহরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে মহানগরীর ২৫ জন ও উপজেলার একজন বাসিন্দার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com