শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় নতুন আক্রান্ত ৩৭

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ায় একদিনে নতুন করে করোনাভাইরাসে সর্বোচ্চ ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ব্যাংকার, পুলিশ ও বিজিবিও।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ আপডেটে রোববার (২১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে রোববার মোট ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার নমুনা ছিল ১৮২টি। এ নমুনা থেকে কুষ্টিয়া জেলায় নতুন করে ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়াও আরো ৫ জনের রিপোর্ট ফলোআপে পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- দৌলতপুর উপজেলায় ৬ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ৫ জন, সদর উপজেলায় ১৪ জন ও কুমারখালী উপজেলায় ৬ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ২৩ জন ও মহিলা ১৪ জন।

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে রয়েছেন- সদর হসপিটাল কোয়ার্টারে ১ জন, মোল্লাতেঘরিয়ায় ১ জন, আড়ুয়াপাড়ায় ৩ জন, সোনালী ব্যাংক কুষ্টিয়া শাখায় ১ জন, হাউজিং সি ব্লকে ২ জন, পুলিশ লাইনে ২ জন, কোর্টস্টেশন রোডে ১ জন, কলেজপাড়ায় ১ জন এবং ঠিকানা উল্লেখ নাই ২ জনের।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে রয়েছেন- বাখইতে ১ জন, পান্টির ১ জন, নগরসাওতায় ২ জন, কুন্ডুপাড়ায় ১ জন ও দক্ষিণ ভবানিপুরে ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে রয়েছেন- বামুনপাড়ায় ১ জন, ১৬ দাগ উত্তরপাড়ায় ১ জন, নওদাপাড়ায় ১ জন, সোনালি ব্যাংকের ৩ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে রয়েছেন- সালেমপুরে ১ জন, কৈপালে ৩ জন, ফিলিপনগরে ১ জন ও দৌলতপুরে ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জন বিজিবি সদস্য রয়েছেন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত আক্রান্ত ৩৮৪ জনের মধ্যে রয়েছেন- দৌলতপুর উপজেলায় ৫৩ জন, ভেড়ামারা উপজেলায় ৫৭ জন, মিরপুর উপজেলায় ৩০ জন, সদর উপজেলায় ১৭৮ জন, কুমারখালী উপজেলায় ৪৯ জন ও খোকসা উপজেলায় ১৭ জন। মোট পুরুষ রোগী ২৮৬, নারী ৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। মারা গেছেন ৩ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com