শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

খুলনায় করোনা আক্রান্ত হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনা জেলায় আরও ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০ জন।

রোববার (২১ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২০৯টি। এর মধ্যে ১৪০টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার।

এছাড়া যশোর জেলায় একজন, নড়াইল জেলায় একজন, বাগেরহাটে দুইজন ও গোপালগঞ্জ জেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, রোববার দুপুর পর্যন্ত খুলনা জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। রাতে খুমেকের ল্যাবে আরো ১৩৪ জন শনাক্ত হয়। এই নিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০ জন। এর মধ্যে মারা গেছেন ১২ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com