শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

খুলনায় করোনায় আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৭০) নামের এক প্রবীন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

তার বাড়ি রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। তিনি আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খুলনা করোনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আসাদুজ্জামান আইচগাতির মৃত মমিন উদ্দিনের ছেলে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, ৫/৬ দিন আগে করোনায় আক্রান্ত হন আসাদুজ্জামান। তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুলনা করোনা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথে তার মৃত্যু হয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘আগে থেকে আসাদুজ্জামানের পরিবারের আট জন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। আজ তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রশাসনকে কিছু না জানিয়ে করোনা পরিবারের আক্রান্তরা সদস্যরাই তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পথে মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব মৃতদেহ দাফন করে সকলকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
খুলনায় এ নিয়ে করোনা আক্রান্ত মোট ১৪ জনের মৃত্যু হলো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com