শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক, দেশের কৃতি ফুটবলার বেলাল হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ জুন) ভোর ৫ টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর।
বেলাল হোসেনের মরদেহ নওয়াপাড়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বড় ভাই দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক আসলাম হোসেন।
আজ (বুধবার) স্বাস্থ্যবিধি মেনে এশার নামাজ বাদ জানাজা শেষে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
আসলাম হোসেন জানান, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন এবং খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালে ডায়ালিসিস করাচ্ছিলেন। হঠাৎ ১৮ জুন তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নগরকন্ঠ.কম/এআর