শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জনি) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান।

মৃত ব্যক্তিরা হলেন- দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০) ও কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের সোহেলউদ্দিন সানার ছেলে আব্দুল কাদের সানা (৫০)।

আরএমও ডা. মিজানুর রহমান জানান, দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত পৌঁনে ১২টায় রফিকুল ইসলাম খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় মঙ্গলবার দুপুর পৌঁনে ২টায় আব্দুল কাদের সানা খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টায় তার মৃত্যু হয়।

করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com