শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সলঙ্গার পাঁচলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান।

নিহতরা হলেন—সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)।

আহতরা হলেন— একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নুরন্নবী প্রধান জানান, পাঁচলিয়া এলাকায় চলমান একটি পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিক। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে জব্দ করলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে।

লাশ দুটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com