শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহ জেলায় নতুন করে ১৬ জন করোনাতে আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।
বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলায় গেল ২৪ ঘণ্টায় যশোর মেডিক্যাল কলেজের ল্যাব থেকে নতুন করে ১৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে চারজন, শৈলকুপায় ছয়জন, হরিণাকুণ্ডুতে একজন,মহেশপুরে চারজন ও কালীগঞ্জে একজন রয়েছে।
আক্রান্ত সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। শৈলকুপা ও কালীগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর