শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতির ঢাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com