শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ঘাটাইলে নাতির হাতে দাদি খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে আছিরন (৭৫) নামে এক বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠেছে তার নাতি আবুল হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, দা দিয়ে নাতি তার দাদিকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবুল হোসেনকে আটক করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবুল হোসেনের মাথায় সমস্যা। মাদকাসক্ত সে। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com