শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আরও ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজার জেলায় আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ৩৮৬ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

নতুন আক্রান্তদের মধ্যে রাজনগর উপজেলার ৩ জন, কুলাউড়ার ৫ জন, জুড়ী উপজেলার ৯ জন, কমলগঞ্জের ৩ ও বড়লেখা উপজেলার ২ জন রয়েছেন।

করোনায় জেলায় সুস্থ হয়েছেন ১৪৬ জন। মারা গেছেন ৪ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com