শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

গাজীপুরে সহকর্মীর হাতে গার্মেন্টকর্মী খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকায় সহকর্মীর কাঁচির আঘাতে এক গার্মেন্টকর্মী খুনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মো. শাহীন মিয়া (২৭) গাইবান্দার পলাশবাড়ি থানার সাতানানওগাঁ এলাকার মমতাজ মিয়ার ছেলে।

নিহতের ফুফাতো ভাই আনিছুর রহমান জানান, শাহীন ও তার সহকর্মী ওয়াজিদ মিয়া বিসমিল্লাহ সোয়েটার কারখানায় অপারেটর হিসেবে (সাব-কন্ট্রাকে) কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে অন্যরা বিষয়টি মিটমাট করে দেন।

দুপুরে খাবারের বিরতি সময় বাসায় যাওয়ার পথে কামাজুড়ি বালুমাঠে দুজনের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াজিদ তার কাছে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে পালিয় যায়।

পরে শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ওয়াজিদের বাড়ি কিশোরগঞ্জের কুয়িারচর থানার কান্দি গ্রামে।

গাছা থানার এসআই সজীব দেবনাথ জানান, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ওয়াজিদকে গ্রেপ্তারে অভিযান চলছে। কী কারণে এ হত্যাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com