শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বাস উল্টে আহত ২০

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা-বাগানের বাজারের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার রাইজিংবিডিকে সন্ধ্যায় বলেন, ফুলতলা থেকে জুড়ী গামী বাসটি (নম্বর মৌলভীবাজার-চ ০০১৫০৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে যায়। সেখানে সড়ক মেরামতের কাজ চলছিলো। রাস্তায় কাঁদা জমে থাকায় স্লিপ করে পাশের জমিতে পড়ে যায়। ঘটনা স্থলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com