শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

গাজীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরে সিটি করপোরেশনের কাশিমপুরে এক স্বামী পুতা দিয়ে আঘাত করে তার স্ত্রীকে হত্যা করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতের লাশ উদ্ধার এবং স্বামী সুরুজ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।

নিহত ফিরোজা খাতুন (৪৫) ময়নসিংহের তারাকান্দা থানার বালাকি নয়াপড়া এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। তারা কাশিপুরের রওশন মার্কেট এলাকায় বসবাস করতেন।

ওসি আকবর আলী খান জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী সুরজ মিয়া পুতা দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্বামী সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com