শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকাডুবিতে শিশুসহ দুইজন মারা গেছে। শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালনী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় দিরাই উপজেলার ধল গ্রাম থেকে একটি নৌকা ১২ জন যাত্রী নিয়ে উপজেলা শহরে আসার পথে কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শিশুসহ দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com