শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬৯ জনে।
শনিবার (২৭ জুন) সকালে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় ৩০৫ নমুনার ফলাফলে নতুন ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ২২ জন, শিশু ৫জন। উপজেলাভিত্তিক সদরে ৫৬, শেরপুর ৪, শিবগঞ্জ ৩, ধুনট ২, শাজাহানপুর ও কাহালুতে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে শজিমেকের ১৭৭ পরীক্ষার ফলাফলে ১৮ জন পজিটিভ, টিএমএসএস এর ১২৮ ফলাফলে ৪৯ জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হয়েছেন ২৬৬৯ জন, এর মধ্যে বগুড়া সদর উপজেলায় আছেন মোট ১৮৬৩ জন। মোট আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩২২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪৭ জন।
নগরকন্ঠ.কম/এআর