শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নাসিরনগরে তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচদিন পর এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

নিহত লাইজু বেগম (১৬) ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে।

ওসি কবির হোসেন জানান, ওই কিশোরী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশের খালে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। মরদেহের সারাশরীরে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com