শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

এবার পৃথিবীর ওপর করোনার প্রভাবের ড্যাশবোর্ড চালু

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মানুষের ওপর মহামারি করোনাভাইরাসে প্রভাব জানতে অসংখ্য ড্যাশবোর্ড রয়েছে। এসব ড্যাশবোর্ডের মাধ্যমে কতজন করোনায় আক্রান্ত, কতজন সুস্থ হয়েছেন কিংবা মারা গেছেন তা রিয়েল টাইমে জানা যায়।

তবে এবার প্রথমবারের মতো পৃথিবীর ওপর করোনার প্রভাব জানতে একটি ড্যাশবোর্ড (https://eodashboard.org) চালু করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইশা এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাস্কা যৌথ উদ্যোগে এটি তৈরি করেছে।

এই তিন মহাকাশ সংস্থা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ওপর করোনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করে, তা ড্যাশবোর্ডে তুলে ধরছে।

পৃথিবীর তথ্যকেন্দ্রীক এই ড্যাশবোর্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি উৎপাদন, গ্রিনহাউস গ্যাস, বাতাসের গুণগতমান, পানির গুণগতমান, বিমানবন্দর ও নৌবন্দরে করোনার প্রভাবের তথ্য দেখা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের এসব তথ্য রিয়েল টাইমে জানা যাবে।

এই ড্যাশবোর্ড প্রসঙ্গে নাসার সায়েন্স মিশনের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাটমাস জুরবুচেন বলেন, ‘মহামারিটি কেবল মানবিক দুর্ভোগের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে না। বিশ্বের ওপর বড় প্রভাব ফেলছে যা আমরা মহাকাশ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা তিন মহাকাশ সংস্থা বুঝতে পারছিলাম, এক্ষেত্রে যদি একত্রে কাজ করি তাহলে এই চলমান সংকট বিশ্লেষণের জন্য আরো শক্তিশালী পদক্ষেপ নেয়া সম্ভব হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com