শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গরমে শরীর ঠাণ্ডা রাখবে পেঁপে ও আদার স্মুদি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে তৃষ্ণার শান্তি বিভিন্ন ধরনের শরবত। এই সময়ে খেতে পারেন পেঁপে ও আদার স্মুদি। এই পানীয় শরীর ঠাণ্ডা রাখবে ও হজম ক্ষমতা বাড়াবে।

পেঁপে-আদার স্মুদি

উপকরণ

পাকা পেঁপে টুকরো ২ কাপ, টকদই ২ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, লেবুর রস আধাকাপ, ১৫-২০টি পুদিনাপাতা, চিনি ১ টেবিল চামচ।

প্রণালি

সব উপকরণ ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। গ্লাসে বরফ টুকরো দিয়ে তার পর স্মুদি ঢেলে ওপরে কয়েকটি তাজা পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com