শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই ফয়জুর আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম :মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন নিবাসী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছোট ভাই লেখক ও গবেষক মো. ফয়জুর রহমান (ফখর) ইন্তেকালে করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তাকে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে।

মো. ফয়জুর রহমান ব্যাংক ব‌্যবস্থা ও অর্থনীতির ওপর অসংখ্য গবেষণাধর্মী বই লিখেছেন। তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনিয়ন ক্যাপিটাল ও পূবালী ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com