শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে আটক করেছে র্যাব-১২। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।
আটককৃত আমজাদ আলী (৩৪) মেহেরপুরের গাংনী উপজেলার গারাডোব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আমজাদ আলী আল্লাহর দলের সঙ্গে সম্পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৪টি উগ্রবাদ সংক্রান্ত বই ও ১৩টি লিফলেট, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, আমজাদ আলী নতুন সদস্য সংগ্রহ, চাঁদা আদায় এবং আলোচনা সভা আয়োজন করতেন।
নগরকন্ঠ.কম/এআর