শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৭ কোটি ৬৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৯ জুন সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় নলডাঙ্গা পৌর ভবনে বাজেট ঘোষণা করেন পৌরসভার (ভারপ্রাপ্ত মেয়র) মো. সাহেব আলী।
আগামী অর্থ বছরে বিভিন্ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা, সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। একইভাবে বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি টাকা, ব্যয়ও সমপরিমান অর্থ ধরা হয়েছে। সেই সঙ্গে সরকারি ও বিভিন্ন উন্নয়ন খাতের আয় ৬ কোটি ৬৫ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাটোর জেলা পরিষদ সদস্য রইছ উদ্দিন রুবেল, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব তাজুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বল্প পরিসরে বাজেট ঘোষণা করা হয়।
নগরকন্ঠ.কম/এআর