শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবাহী একটি খালি ট্রাক সামনে থেকে সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজি চালক নিহত হন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক নূরুল আমিন রবিন (২৭) আখাউড়া উপজেলার হীরাপুর বড়কুড়িপাইকা এলাকার আলী মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই সোহেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এসআই সোহেল বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার দিকে সুলতাপুর-আখাউড়া ফাঁড়ি সড়কের জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় খালি সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী ধাক্কা লাগে। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই সোহেল।
নগরকন্ঠ.কম/এআর