শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে ভেজাল সুরক্ষা সামগ্রী জব্দ, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট মধ্যম সুপারিওয়ালা পাড়ায় এ আর চট্টলা কেমিক‌্যাল নামের এক কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভেজাল সুরক্ষা সামগ্রী জব্দ করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাখানাটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷

মো. উমর ফারুক জানান, অভিযানকালে দেখা যায়, এ আর চট্টলা কেমিক‌্যাল কারখানায় বিভিন্ন সুরক্ষা সামগ্রী বানাতে শ’খানেক ড্রামে ক্ষতিকর রাসায়নিক রাখা হয়েছে। কারখানার মালিক মো. রাশেদ এগুলো মিশ্রণ করে বোতলজাত করে তার কোম্পানির লেভেল লাগিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বাজারজাত করেন।

এ অপরাধে রাশেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ‘এআর চট্টলা কেমিক্যাল দীর্ঘদিন ধরে বিভিন্ন নামি ব্র‌্যান্ডের হ্যাক্সিসল নকল করে বানাচ্ছিল। আমরা প্রতিষ্ঠানটির খোঁজ করি। কিন্তু তাদের সাইনবোর্ড ও ঠিকানা না থাকায় অবস্থান জানতে কিছুটা বেগ পেতে হয়। ছদ্মবেশে এলাকার মানুষের কাছে খোঁজ নিয়ে জানা যায়, বাজারে সয়লাব করা নকল হ্যান্ড সানিটাইজারের মূল কারখানার কোনো ঠিকানা নেই। নেই সাইনবোর্ডও। গলির ভিতর বড় একটি টিনশেডের ঘরে নকল স্যানিটাইজার, স্যাভলন, হারপিকসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে প্রতিষ্ঠানটি।’

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘নকল হ্যান্ড রাব, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন ও হারপিক তৈরি করা হচ্ছিল। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন নেই, ল্যাব টেস্টের ব্যবস্থা নেই। খালি বোতল, লেবেল, কার্টন বাজার থেকে কিনে রং, ফ্লেভার, স্পিরিট ইত্যাদি মিশিয়ে নামি কোম্পানির পণ‌্য নকল করে বানাচ্ছিল।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com